নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু
- প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ
দেবের রথযাত্রা উৎসব শুরু
গৌতম কুমার মহন্ত নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে।১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির আয়োজনে এ রথযাত্রা শুরু হয়।মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান। ভক্তের উলুধ্বনি আর শঙ্খ-কাশরের শব্দে পুরো এলাকা যেন উৎসবে মেতে ওঠে। ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।এরপর শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দিরের অদুরে পুরাতন মাঠ থেকে প্রথম টানের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠানের শুরু হয়ে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। আগামী ২৪ জুলাই উল্টো টানের মধ্য দিয়ে ৯ দিন ব্যাপী এই রথযাত্রা উৎসব শেষ হবে। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।সনাতন
শাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত।
রথযাত্রার স্বাগত বক্তব্য দিয়ে শুভ সূচনা করেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, সহ-সভাপতি শিশির কুমার দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আখড়াবাড়ি মন্দির কমিটির দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, পরিচালনা কমিটির হিরেন সরকার ও বৈদ্যনাথ দাস, কার্যনির্বাহী সদস্য স্বপন ঘোষ, রবীন্দ্র নাথ সরকার, মধুসূদন কুন্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজারো ভক্তবৃন্দ। এছাড়াও জেলার মহাদেবপুর, মান্দা ও পত্নীতলা উপজেলার কয়েক স্থানে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়েছে।
মহাদেবপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯দিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে।১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা শহরের শিবগঞ্জ মোড়স্থ শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, ভীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা রামপ্রসাদ ভদ্র, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, বিএনপি নেতা মতিউর রহমান মতি, সাবেক ছাত্র নেতা ও ভিপি এনামুল হক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন সিং, রথযাত্রা উদযাপন কমিটির নেতা অমল কুমার খৈতান, তাপস ঘোষ, অনিল চন্দ্র মন্ডল, উজ্জ্বল কুমার সরকার, সুভেন্দু কুমার দ্বীপ, অন্তর দাস, গোবিন্দ চন্দ্র সাহা, গৌতম কুমার মহন্ত ও বনমালী কর্মকারসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ ভক্তরা ধর্মীয় উপাসনা ও মন্দির পরিক্রমা শেষে বেলা ১ টার দিকে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে বহনকৃত রথযাত্রার রথ টানা শুরু হয়। ভক্তরা এ সময় উলুধ্বনি শঙ্খ ও ঢাক বাজিয়ে কয়েক দফায় রথটি টেনে নিয়ে গিয়ে শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দিরের সামনে রাখেন। এ সময় সেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।



















