কালিহাতীর এলেঙ্গায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ, আলো রানী দাসের নতুন নাম সুমাইয়া আক্তার
- প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
কালিহাতীর এলেঙ্গায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ, আলো রানী দাসের নতুন নাম সুমাইয়া আক্তার
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল):
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকার বাসিন্দা আলো রানী দাস (৩০) স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে সুমাইয়া আক্তার।
জানা যায়, তিনি নিজ ইচ্ছা ও স্বাধীন সিদ্ধান্তে প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধর্ম পরিবর্তন করেন। বিষয়টি নিয়ে তিনি জানান, দীর্ঘদিন চিন্তাভাবনা ও ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে কোনো ধরনের চাপ বা প্রলোভন ছাড়াই স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ও স্বেচ্ছাপ্রণোদিত সিদ্ধান্ত। ধর্ম পরিবর্তনের পুরো প্রক্রিয়া আইনানুগভাবে সম্পন্ন হয়েছে বলেও তারা জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে আলোচনা হলেও সংশ্লিষ্টরা ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।



















