টাঙ্গাইল ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ কালিহাতীতে হেলিকপ্টারে নবদম্পতির আগমন, দেখতে ভিড় এলাকাবাসীর পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশীদ নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নরসিংদীর রায়পুরায় জাতীয় মৎস্য দিবস উপলক্ষ্যে উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে ! টাঙ্গাইলে তীব্র ক্ষোভ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর রায়পুরায় হামলার শিকার পরিচ্ছন্ন কর্মী ববির মৃত্যু

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১০৮ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় হামলার শিকার পরিচ্ছন্ন কর্মী ববির মৃত্যু

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী ববি বেগম (৭০) মারা গেছেন।
হামলা কারীদের শাস্তি দাবী করছেন এলাকার জনগণ

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১টায় তিনি মৃত্যুবরন করেন, বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

স্থানীয় লোকজন জানায়, গত ৪ঠ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর হামলা চালায়। এসময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের জমানো প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাত আনুমানিক ১টার দিকে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

জানা যায়, প্রায় ২৫ বছর ধরে ববি বেগম মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্ন কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সেই অসহায় নারীর ওপর নৃশংস হামলা এবং পরবর্তীতে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় হামলার শিকার পরিচ্ছন্ন কর্মী ববির মৃত্যু

প্রকাশিত : বুধবার, ৮ জুলাই ২০২৬