টাঙ্গাইল ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহারে চায়নার পর্যটককে হয়রানি এক টিকটকার আটক 

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৩১ বার পড়া হয়েছে

পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহারে চায়নার পর্যটককে হয়রানি এক টিকটকার আটক

গৌতম কুমার মহন্ত, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশী এক তরুণ পর্যটককে বিভিন্নভাবে বিরক্ত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
বিদেশী ওই তরুণ পর্যটককে বিরক্ত করার ঘটনায় জরিত আব্দুল মাবুদ হিরো নামে এক টিকটকারকে ২২ জুন সোমবার ট্যুরিস্ট পুলিশ গ্রেফতার করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন বিদেশী তরুণ পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। স্থানীয় সচেতন মহলের মতে এ ধরনের ঘটনা দেশের পর্যটন শিল্পে দেশী-বিদেশী পর্যটকদের মধ্যে মারাত্মকভাবে
নেতিবাচক প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন ঐতিহাসিক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশি-বিদেশী হাজারো পর্যটক এখানে ভ্রমণে আসেন।
পাহাড়পুর টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। পাহাড়পুর ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক বৌদ্ধবিহার যাদুঘরের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সুনাম রক্ষায় সর্বোচ্চ সতর্কতা মুলক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, গত ১৯ জুন শুক্রবার চায়নার নাগরিক ওই তরুণ পর্যটকের সঙ্গে এমন আচরণের ভাইরাল ভিডিও তাঁর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ২২ জুন সোমবার দুপুরে জয়পুরহাট জেলার বুজরুক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিকটকার আব্দুল মাবুদ হিরোকে আটক করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহারে চায়নার পর্যটককে হয়রানি এক টিকটকার আটক 

প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬