টাঙ্গাইল ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৯০ বার পড়া হয়েছে

“অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় প্রশাসনের কঠোর অভিযান: নরসিংদীর নরজরপুর ও নাগরিয়াকান্দি ব্রীজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও একটি প্রতিষ্ঠান সিলগালা”

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

জনস্বার্থে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় বিভিন্ন পার্ক, হোটেল ও রেস্টুরেন্টে দিনব্যাপী সাঁড়াশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপের প্রমাণ পাওয়ায় “শখের হাড়ি” নামক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল নরসিংদীর নাগরিকান্দি এলাকায় নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে দণ্ডবিধি-১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আলামত জব্দ করে সেটি সিলগালা করে দেওয়া হয়।

মোবাইল কোর্ট চলাকালে এলাকার সকল পার্ক, হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের যেকোনো ধরনের অনৈতিক, অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান চলাকালে কোনো শিক্ষার্থী যেন ইউনিফর্ম পরিহিত অবস্থায় এসব স্থানে ঘোরাফেরা বা অবস্থান না করে, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও আসমা জাহান সরকার বলেন, “জনস্বার্থ, সামাজিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অসামাজিক, অনৈতিক কিংবা অশ্লীল কার্যকলাপে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদেরও এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “নাগরিকদের জন্য নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তদারকি এবং মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

প্রকাশিত : শনিবার, ২০ জুন ২০২৬