টাঙ্গাইল ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১৫৯ বার পড়া হয়েছে

এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য, সিরাজগঞ্জ ওমেন চেম্বার অব কমার্সের সভাপতি এবং রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দানবীর বিশিষ্ট শিল্পপতি জনপ্রিয় সাবেক ছাত্রদল নেত্রী জান্নাতুল হক শাপলা।

তিনি নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল-এর সহধর্মিনী। দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। সাবেক ছাত্রদল নেত্রী হিসেবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে আসছেন।

জান্নাতুল হক শাপলা একজন উচ্চশিক্ষিত, সৎ, সাহসী এবং ত্যাগী পরীক্ষিত জনপ্রিয় সাবেক ছাত্রদল
নেত্রী হিসেবে পরিচিত। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। ধর্মীয় ক্ষেত্রেও মসজিদ, মন্দির, মাদরাসা ও এতিমখানায় নিয়মিত সহযোগিতা করে আসছেন।

দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে এককভাবে সমর্থন জুগিয়েছেন তিনি। এ সময় একাধিক হামলা ও মামলার শিকার হন এবং নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন সময়ে আত্মগোপনে থাকতে হয়েছে বলেও জানা গেছে।

রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা। শিল্প পরিবারে জন্ম নেওয়া জান্নাতুল হক শাপলা নিজ উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। নির্লোভ, নিরহংকার ও সাদা মনের মানুষ হিসেবে তিনি এলাকায় দানবীর হিসেবে সুপরিচিত। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।

তিনি এমপি নির্বাচিত হলে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি বন্ধে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখার কথা জানিয়েছেন।

গত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়পুরা আসনে প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন তিনি। দলীয় নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও জানা যায়।

নরসিংদীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন-সংগ্রামে তার সাহসী ও দৃঢ় অবস্থান তাকে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি অনেক এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নারীদের স্বাবলম্বী করতে তিনি দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ব্যক্তিগত তহবিল থেকে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

দলীয় মনোনয়ন সংগ্রহের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে তাকে এমপি হিসেবে নিশ্চিত করার দাবি জানিয়েছেন হাজারো নেতাকর্মী।

মনোনয়ন জমা দেওয়ার পর জান্নাতুল হক শাপলা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং মানুষের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করাই হবে আমার প্রথম দায়িত্ব। নরসিংদী ও রায়পুরাসহ দেশবাসীর সার্বিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি-দাঙ্গা, লুটপাট, অগ্নিসংযোগ, ছিনতাই, মাদক, নারী নির্যাতন ও দুর্নীতিসহ সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।”

দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যবসায়িক দক্ষতার সমন্বয়ে জান্নাতুল হক শাপলা সংরক্ষিত নারী আসনের একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা

প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬