টাঙ্গাইল ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১৭২ বার পড়া হয়েছে

কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ভিয়াইল খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে করে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কালিহাতি উপজেলার ভিয়াইল বাজার এলাকায় ভিয়াইল খালের ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ,বিশিষ্ট চিকিৎসক,সাবেক ড্যাব নেতা অধ্যাপক ডাক্তার শাহ আলম তালুকদার,টাঙ্গাইল জেলা জাসাসের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল প্রমুখ।
উপস্থিত ছিলেন, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এডভোকেট আজিজুর রহমান তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার বিপুল সংখ্যক উৎসুক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কাজে ব্যাঘাত ঘটত। খনন কাজ সম্পন্ন হলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সারাদেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কালিহাতিতে ভিয়াইল খালের খনন কাজ শুরু হয়েছে,প্রথম পর্যায়ে ভিয়াইল হতে তালতলা পর্যন্ত ১ কিলোমিটার এবং পরবর্তীতে তালতলা হতে গোলড়া হয়ে বংশাই নদীতে মিলিত হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল গুলোও পুনরুদ্ধার, সংস্কার ও খনন করা হবে।
এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি খাল খননকাজে সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬