টাঙ্গাইল ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৯২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রথমবারের মতো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ১৬টি গ্রুপের ইজিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট) টেন্ডারের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই লটারির ড্র অনুষ্ঠানে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্তভাবে পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খায়রুল ইসলাম। এ সময় তিনি বলেন, ইজিপি পদ্ধতির মাধ্যমে টেন্ডার কার্যক্রম পরিচালনা করায় অনিয়ম ও দুর্নীতির সুযোগ কমে এসেছে। লটারির মাধ্যমে কাজ বণ্টনের ফলে সকল অংশগ্রহণকারী ঠিকাদারের জন্য আস্থার জায়গা নিশ্চিত হচ্ছে।

এলজিইডির কর্মকর্তারা জানান, ১৬টি গ্রুপের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এসব কাজের মধ্যে রয়েছে গ্রামীণ সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।

স্থানীয় ঠিকাদাররা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ বণ্টন হওয়ায় তারা সন্তুষ্ট। এতে করে কাজের মানও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কালিহাতী উপজেলায় এই প্রথমবারের মতো এত বড় পরিসরে ইজিপি টেন্ডারের লটারির ড্র অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
টেন্ডারে লটারীতে কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো হচ্ছেঃ দূর্গাপুর ইউপি মের্সাস শাওন এন্টারপ্রাইজ, গোহালিয়াবাড়ী ইউপি, মার্সাস মানিক এন্টারপ্রাইজ, সল্লা ইউপি মের্সাস এইচ আর এন্টারপ্রাইজ, দশকিয়া ইউপি মের্সাস কাঁকন এন্টারপ্রাইজ, নারান্দিয়া ইউপি, মের্সাস আর এস এন্টারপ্রাইজ, বাংড়া মের্সাস খন্দকার ট্রেডার্স, সহদেবপুুর ইউপি, মের্সাস দেবাশীষ পাল, পাইকড়া ইউপি, মের্সাস মৌসুমী এন্টারপ্রাইজ, বল্লা ইউপি,মের্সাস আতিক এন্টারপ্রাইজ, কোকডহরা ইউপি, মের্সাস আতিক এন্টারপ্রাইজ, বীরবাসিন্দা ইউপি, মের্সাস মাহমুদ এন্টারপ্রাইজ, পারখী ইউপি, এম কে এইচ এন্টারপ্রাইজ, নাগবাড়ী ইউপি, মের্সাস মায়ের দোয়া স্টোর,আনসার কোয়াটার মাসুক এন্টারপ্রাইজ, কালিহাতী উপজেলা পরিষদ পুকুর, মের্সাস সুকুমার এন্টারপ্রাইজ ও কালিহাতী উপজেলা শিশুপার্ক, মের্সাস কাঁকন এন্টারপ্রাইজ।
লটারির ড্রটি প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করেন কালিহাতী এলজিইডির প্রকৌশলী আরিফ হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত

প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬