টাঙ্গাইল ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “সিংনা মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা।  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আর এস পাইলট স্কুলের ১৩ ব্যাচের উদ্যোগে জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও হাতি নিয়ে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী স্টেশনে হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনা, নিহত মা ও সন্তান নরসিংদী জেলা প্রশাসনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধান গড়াই ২২ গ্রামের মাঠ এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। বীরবাসিন্দা ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

এশিয়া ফার্মা এক্সপো এর শুভ উদ্বোধন : ফার্মাসিউটিক্যাল শিল্পের নতুন সম্ভাবনার বার্তা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৯২ বার পড়া হয়েছে

এশিয়া ফার্মা এক্সপো এর শুভ উদ্বোধন : ফার্মাসিউটিক্যাল শিল্পের নতুন সম্ভাবনার বার্তা

বশির আহম্মদ মোল্লা, নিজস্ব প্রতিবেদক:
এশিয়া ফার্মাসিটিক্যাল-২০”এর ১৭তম আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল উৎপাদন বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ ২৯ মার্চ সকালে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এশিয়া ফার্মা এক্সপো এর শুভ উদ্বোধন করা হয়।
দেশের ও বিদেশের ওষুধ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে ফার্মাসিউটিক্যাল খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনার কথা উঠে আসে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে এবং আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামিম হায়দার এবং ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান জান্নাতুল হক শাপলা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন, ওয়াটসন গ্রুপ অফ কোম্পানির ম্যানাজার আরিফুর রহমান আরিফ,
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যাল উৎপাদনে আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এতে দেশি-বিদেশি কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল উৎপাদন যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকেজিং প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত নতুন প্রযুক্তি ও সেবাসমূহ প্রদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা জানান, কয়েকদিনব্যাপী চলা এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশ-বিদেশের বহু প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং ফার্মাসিউটিক্যাল খাতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এশিয়া ফার্মা এক্সপো এর শুভ উদ্বোধন : ফার্মাসিউটিক্যাল শিল্পের নতুন সম্ভাবনার বার্তা

প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ ২০২৬