নরসিংদীর রায়পুরায় ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এমপিকে সংবর্ধনা প্রদান
- প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরায় ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এমপিকে সংবর্ধনা প্রদান
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন এক্সসাস-এর উদ্যোগে সংবর্ধিত প্রধান অতিথি নরসিংদী-৫ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আশরাফ উদ্দিন বকুল এর নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক,নারীধর্ষন,মারামারি,দাঙ্গাহাঙ্গামা,লুটপাট,অগ্নিসংযোগ,
ছিনতাই,দুর্নীতি অনিয়ম সহ সকল প্রকার নৈরাজ্য বন্ধ করতে সাহসিক ভুমিকা রাখায় ও রায়পুরা পৌরসভা ও মেঘনা নদীর নৌকা পাড়াপাড়ে জনগনকে ঢোল মুক্ত করে দিয়ে সঠিক সিন্ধান্ত গ্রহন করায় প্রাক্তন ছাত্র সংগঠন এক্সসাস-এর সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলকে ফুল দিয়ে বরণ করে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আজ সকালে নরসিংদীর রায়পুরা শ্রীরামপুর অডিটরিয়ামে বাংলাদেশ বিমান বাহিনী এয়ার ভাইস মার্শাল (অব.) বিইউপি,এনডিইউ ও এক্সসাস এর সভাপতি মোঃ খালিদ হোসেন এনডিসির সভাপতিত্বে ও এক্সসাস এর সাধারন সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলেমান মিয়া ও সম্বনয়ক কাজী আসাদুর রহমান মিলন এর যৌথ সঞ্চালনায় সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫(রায়পুরা) মাননীয় সংসদ সদস্য,এক্সসাস এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর চেয়ারম্যান এবং এক্সসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি (সিনিয়র সচিব) এনডিসি মোহাম্মদ ওয়াহিদ হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী রায়পুরা ও বেলাবো সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর,শিবপুর আসাদ সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভা সাবেক ২বারের মেয়র আলহাজ্ব আঃ কুদ্দুস মিয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন,ব্যাংকার আশরাফুল ইসলাম চঞ্চল, সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাখায়াত হোসেন সরকার, জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, উপজেলা যুবদল সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদ, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সরকার,রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি আক্তার হোসেন ও সেক্রেটারী ইয়াকুব আলী, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারী শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা: শহিদুল ইসলাম ও সেক্রেটারী মো: বাদল মিয়া, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার সহ সকল সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দরা ।
সংবর্ধিত প্রধান অতিথি বলেন, রায়পুরা উপজেলা বাসীর উন্নয়নই আমার একমাত্র মূল লক্ষ্য। রাষ্ট্রপতি শহীদ জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রায়পুরা থেকে দুর্নীতি ও অনিয়ম নির্মূল সহ সন্ত্রাসী চাঁদাবাজী বন্ধ করতে সাহসিক ভুমিকা রাখতে হবে। বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সরকার পরিকল্পতি উন্নয়ন প্রকল্পের ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়েছে। রায়পুরার প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন করে, উন্নয়নের রুপকার হিসেবে সারা দেশের মধ্যে অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করতে স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা কামনা করছি।



















