নরসিংদীতে দলের পরিক্ষিত ত্যাগী সৎ যোগ্য সুশিক্ষিত বহুগুনের অধিকারী নেতৃত্ব, সংগ্রাম ও মানবিকতায় এগিয়ে জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী
- প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
নরসিংদীতে দলের পরিক্ষিত ত্যাগী সৎ যোগ্য সুশিক্ষিত বহুগুনের অধিকারী নেতৃত্ব, সংগ্রাম ও মানবিকতায় এগিয়ে জেলা পরিষদে মো. সারোয়ার হোসেন মৃধাকে চায় নরসিংদীবাসী
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা পরিষদের সম্ভাব্য নেতৃত্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পরিবহণ খাতের সুপরিচিত সংগঠক ও রাজনৈতিকভাবে দলীয় সক্রিয় ব্যক্তিত্ব মো. সারোয়ার হোসেন মৃধা। জেলার বিভিন্ন স্তরের মানুষ তার নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব ও ত্যাগের ইতিহাস বিবেচনায় তাকে জেলা পরিষদের দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করছেন দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ।
বর্তমানে তিনি বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে পরিবহণ খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমিক-মালিকের মধ্যে সমন্বয়, সড়ক শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা করে আসছেন।
রাজনীতির মাঠেও বিএনপির দু:সময়ের সৎ সাহসী পরিক্ষিত ত্যাগী সুশিক্ষিত সুবক্তা তিনি একজন পরীক্ষিত যোদ্ধা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সম্মুখসারির নেতা হিসেবে বিভিন্ন লড়াই সংগ্রাম-আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার জেল জুলুম, মামলা ও হামলা বিভিন্ন হয়রানির শিকার হলেও জেলা বিএনপির দলীয় কর্মকান্ড থেকে কখনোই পিছু হটেননি এবং প্রতিবাদী সৎ সাহসি বিএনপি নেতা মো: সারোয়ার হোসেন মৃধা।
তিনি জেলা বিএনপির
সাবেক সদস্য ছিলেন শহীদ জিয়ার আর্দশের সৈনিক বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আবদুল মঈন খানের আস্থা বাজন ও একনিষ্ঠ সমর্থক । মো. সারোয়ার হোসেন মৃধার ব্যক্তিজীবনও সংগ্রাম আর পরিশ্রমের এক অনন্য উদাহরণ। সম্ভ্যান্ত পরিবার থেকে উঠে আসা এই নেতা ছোটবেলা থেকেই অন্যায়ের সাথে প্রতিবাদ করে সুনাম অর্জন করতে কঠোর পরিশ্রমী ও আত্মনির্ভরশীল ছিলেন। জীবনের শুরুর দিকে নানা প্রতিকূলতার মাঝে দলীয় এবং পরিবহণ খাতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সততা ন্যায়নীতি আর্দশ মেধা শ্রম দিয়ে দায়িত্ব পালন কওে যাচ্ছে। তিনি বিলাসবহুল জীবনযাপন থেকে দূরে থেকে সাদামাটা জীবনেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ধর্মভীরু, মানবিক ও সমাজমুখী একজন জন দরদী মানুষ। এলাকার অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তার দীর্ঘদিনের অভ্যাস। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে নীরবে সহযোগিতা করার জন্য সাধারন মানুষের কাছে ব্যাপক পরিচিতি সুনাম রয়েছে। দলীয় নেতৃবৃন্দ ও তার সহকর্মীরা বলেন, “তিনি শুধু দলীয় নেতা নন, একজন অভিভাবক,সুবক্তা,দক্ষ সংগঠক। দলীয় কর্মীদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন, নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সকলের কাছে মানবিক নেতা হিসেবে সুক্ষতি রয়েছে । তার জনপ্রিয়তার পেছনে রয়েছে সততা, সাহসিকতা এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক।
রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করেও মাঠে সক্রিয় থাকা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন এই দুটি বিষয় তাকে অন্যদের থেকে আলাদা করেছে। জেলার দলীয় ও সচেতন মহল মনে করছে, প্রশাসনিক দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে মো. সারোয়ার হোসেন মৃধা জেলা পরিষদের দায়িত্ব পেলে উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এদিকে, নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একাংশ ইতোমধ্যে তাকে জেলা পরিষদের নেতৃত্বে দেখতে চেয়ে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এখন দেখার বিষয়, আগামীর রাজনৈতিক সমীকরণে এই জনআকাঙ্ক্ষার প্রতিফলন কতটা ঘটে।
মো. সারোয়ার হোসেন মৃধা বলেন,বিএনপির চেয়ারম্যান,প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপন বাস্তবায়নে একটি সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গড়ার কাজের ভমিকা রাখতে নরসিংদী জেলার কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আবদুল মঈন খান এমপি,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার শাখায়াত হোসেন এমপি, খায়রুল কবির খোকন এমপি, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, আলহাজ্ব মনজুর এলাহী এমপির নেতৃত্বে নরসিংদী জেলাকে একটি আধুনিক, বাসযোগ্য ও মানবিক জেলায় পরিণত করতে কাজ করে যেতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি আরও বলেন,“সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান,প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করছি।



















