টাঙ্গাইল ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেন (৩৭) কে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। পুলিশের দাবি, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি সচল ওয়ান শুটারগান ও ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল জঙ্গি শিবপুর বাজার সংলগ্ন স-মিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও মাদকসহ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ ২০২৬