টাঙ্গাইল ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
এটিভি বাংলা নিউজের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর উপস্থিতি; গান ও নৃত্যে মুগ্ধ কালিহাতীবাসী। মোঃ আব্দুল হালিম মিঞা ইস্তেহার নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কালিহাতীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা নওগাঁয় দুর্গাপূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় কালিহাতীতে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত | টাঙ্গাইলের ভূঞাপুরে বাউল গান অনুষ্ঠিত |  কালিহাতীতে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চকপাড়া যুবসমাজের উদ্যোগে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন। তারেক রহমানের টাঙ্গাইল আগমন ঘিরে সভাস্থলে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ নওগাঁয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ব্রেকিং নিউজ :
এটিভি বাংলা নিউজ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে "১৫ জানুয়ারি ২০২৬" তারিখে  জমকালো আয়োজনে অনুষ্ঠান পালিত হয়েছে | টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে| আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন

মোঃ আব্দুল হালিম মিঞা ইস্তেহার

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল হালিম মিঞা ইস্তেহার

প্রিয় কালিহাতীবাসী, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদীয় আসন ১৩৩ তথা টাঙ্গাইল-৪ থেকে প্রার্থী হিসেবে মোটর সাইকেল মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করছি। সর্বশেষ আমি টাঙ্গাইল জেলাধীন কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা সহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সহ ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব সূচারুরুপে পালন করেছি। দলীয় মনোনয়ন না পাওয়ায় কালীহাতীর সর্বস্তরের জনতার চাহিদার কারণে প্রার্থী হিসেবে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। পরম করুনাময় আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে দলীয় উর্ধবতন কারো কাছে নিকট আমাকে ধর্ণা ধরতে হয়নি অথবা গত সরকারের সময়ে নিজ ব্যবসা বা সন্তান-সন্তানাদির ভবিষৎ এর নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রকাশ্যে বিএনপির রাজনীতি থেকে ইস্তফা দেইনি এবং তৎপরবর্তী নির্বাচনের পূর্বে বিএনপির রাজনীতিতে হঠাৎ আর্বিভূত হইনি। ১/১১ পরবর্তীতে মরহুম শাজাহান সিরাজ সাহেব কালিহাতী বিএনপি থেকে দূরে সরে গেলে তার অনুপস্থিতিতে বিএনপির হাল ধরি। ২০২৪ এর ৫ই আগষ্টের আগে বিএনপির চরম দুঃসময়ে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের সাথে সরাসরি পাশে থেকেছি। তাদের সুখ-দুঃখকে নিজের করে দেখেছি। পরম করুনাময় আল্লাহর কাছে আরো শুকরিয়া যে, কখনো পবিত্র হজ্ব বা উমরাহ নিয়ে কটুক্তি বা ধর্মভিত্তিক বিভাজন মূলক রাজনীতি করার কুমতি বা দুঃসাহস আমার কখনোই হয়নি। এমতাবস্থায় সিদ্ধান্ত আপনার- কারণ দেশ আপনার। দেশের সংবিধান আপনার, দেশের ভোটের অধিকার আপনার আমাদের সকলের একই অধিকার। তবে আমাদের প্রত্যেকের বিবেক সকলের উপর।

ইন শা আল্লাহ আমি যদি আপনাদের ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে যেতে পারি তাহলে কালিহাতী বাসির উন্নয়নে আমার প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করবো। সংক্ষেপে আমি আমার পরিকল্পনা সুবিবেচনার জন্য আপনাদের নিকট উপস্থাপন করছি-

১। আমার বিবেচনায় আমাদের প্রধানতম সমস্যা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সঠিক ভাবে আইনের প্রয়োগ না থাকা অর্থ্যাৎ আইনের শাসন সঠিক মতো প্রতিষ্ঠিত না হওয়া। নাগরিক সেবা পেতে হয়রানি, মিথ্যা মামলায় জড়িয়ে পারিবারীক ও সামাজিক জীবনের ক্ষতি, আইনে বর্ণিত থাকা সত্ত্বেও নিজের অধিকার পেতে হয়রানি এগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা সকলেই। তাই এসব সমস্যা সমাধানে সরকারী-বেসরকারী প্রত্যেক কর্মকান্ডে উপজেলার সকল শ্রেনীর প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ প্রথম ১০০ দিনেই নিশ্চত করবো।

২। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সহ সকল ধর্ম-বর্ণ মানুষের জন্য একটি নিরাপদ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সাথে আলোচনা-বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা বাস্তবায়ন করবো।

৩। প্রথমেই কালিহাতীকে একটি মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমন্বয় পূর্বক পদক্ষেপ নিবো। মাদকের ব্যাপারে কালিহাতী উপজেলা জিরো টলারেন্স দেখাবে।

৪।যুব সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার কোন বিকল্প নেই। এই লক্ষ্যে কালিহাতীতে বিদ্যমান টেকনিক্যাল ট্রেইনিং সেন্টারকে আরো আধুনিক করবো। স্থানীয় ও বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে আরো কমপক্ষে ৮ থেকে ১০ টি নতুন বিষয়ে প্রশিক্ষণ চালু করবো। এতে কালিহাতীর তরুণ ও যুব সমাজ খুব স্বল্প এমনকি বিনা খরচে জাপান, কোরিয়া, ইউরোপের দেশগুলিতে যেতে পারবে। এবং সমাজের বিভিন্ন কারণে পিছিয়ে পড়া প্রান্তিক, প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য তাদের সক্ষমতা ভিত্তিক উপাজন মূলক সুবিধা জনক কাজে তাদের অংশগ্রহণ নিশ্চত করবো যাতে তাদেরকে আমরা কেউই সমাজের বোঝা মনে না করি।

৫। অবহেলিত কালিহাতী পৌরসভাকে আধুনিকতার ছোয়া এবং উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গা পৌরসভাকে বাংলাদেশের জন্য অনুকরণীয় মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

৬। উপজেলার পশ্চাদপদ নারী সমাজের উন্নয়নে তাদের স্বনির্ভরতা অর্জনের জন্য কারিগরী প্রশিক্ষণ আরো আর্কষনমূলক করবো যাতে তারা শ্রম বাজারে তাদের অংশগ্রহণ আরো বাড়াতে পারে। তাতে নারী সমাজ নিজেদেরকে পরিবারের বোঝা মনে করার মানসিকতা ত্যাগ করে নিজ পরিবারের আয়-উন্নয়নের তার সক্ষমতা প্রদর্শন করতে পারবে। কেবল সাংসারিক কাজই নয়, শ্রমবাজারে নারীর অধিক অংশগ্রহনের মাধ্যমে উপজেলায় দারিদ্রের হার আগামী পাচ বছরেই প্রায় শূন্যে নেমে আসবে।

৭। এলাকা ভিত্তিক বিদ্যমান স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সকল ধর্মীয় উপাসনালয় গুলোর আধুনিকায়নে যথাযথ প্রকল্প নিয়ে ওয়ার্ড ভিত্তিক জনসাধারণের মাধ্যমে তা বাস্তবায়ন করবো। তাতে করে ওই সমস্থ স্থাপনার উন্নয়ন ও পরিচালনায় আপনাদের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং এতে করে প্রচলিত দূর্নীতি আমরা সহজেই বন্ধ করতে পারবো।

৮।উপজেলার শুকিয়ে যাওয়া খাল-বিল-পুকুর পূর্বাবস্থায় ফিরিরে আনার জন্য ওয়ার্ড ভিত্তিক মুরব্বীজন দের পরামর্শ এবং তরুণ ও যুব সমাজের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চত করবো। পরিবেশের একটি মারাত্মক সমস্যা তাপপ্রবাহ। এই সমস্যা মোকাবেলার একমাত্র উপায় হলো বৃক্ষরোপন। আগামী ছয় মাসে অন্তত দুই লক্ষ গাছ লাগানোর কর্মসূচি আপনাদের সহযোগীতায় বাস্তবায়ন করবো।

৯।এলেঙ্গা হতে জামালপুর গামী আঞ্চলিক মহাসড়কটি প্রশ্নস্থকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো এবং কালিহাতী হতে সখীপুর (বড়চওনা) রাস্তার অবশিষ্ট অংশ যা ময়মনসিংহ এর ভালুকা পর্যন্ত মূল পরিকল্পনায় ছিলো তা বাস্তবায়ন করবো।

১০। টাঙ্গাইল জেলার উপর নির্ভরতা কমাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক করে আরো বিশেষজ্ঞ ডাক্তার এর উপস্থিতি নিশ্চিত করবো। এলেঙ্গাতে ২৫ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করবো। তাতে কালিহাতীর পূর্ব ও পশ্চিম অঞ্চলের সম্মানিত নাগরিকগণ দ্রুত চিকিৎসা সেবার আওতায় আসবেন। এবং আর্থিক ভাবে কম সক্ষমতা সম্পন্ন

নাগরিকদের চিকিৎসা ব্যয় হ্রাস পাবে এবং আমাদের সমাজে আর্থিক ভাবে সক্ষম ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে চিকিৎসেবা সহায়তা বৃদ্ধি করবো।

১১। মানুষকে মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কালিহাতীর ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১টি করে উচ্চ বিদ্যালয়কে ডিজিটাল শিক্ষাব্যবস্থার আওতায় নিয়ে আসবো এবং পিছিয়ে পড়া কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করার জন্য আমাদের আলেম সমাজ এর প্রতিনিধি নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করবো। পাশাপাশি সনাতন ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে আধুনিক মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করার ব্যবস্থা করবো। মসজিদ, মাদ্রাসা, মন্দিরের প্রতিনিধিদের যাবতীয় সরকারী-বেসরকারী প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা প্রাপ্তির ব্যবস্থা নিবো।

ইন শা আল্লাহ আপনাদের সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে আমি নির্বাচিত হলে আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো আপনাদেরকে সাথে নিয়ে। প্রতিশ্রুতি রক্ষার জন্য আপনারাই কালিহাতীর সুনাম আরো বৃদ্ধি করবেন। একটি ব্যক্তিগত ওয়াদা আপনাদের কাছে, আমার ও আমার পরিবারের সদর দরজা আগেও যেমন আপনাদের জন্য খোলা ছিলো, সামনেও এটি একই রকম থাকবে।

আমার ভোট আমি দিবো,

যাকে খুশি তাকে দিবো।

দক্ষ দেখে পক্ষ নিন,

যোগ্য দেখে ভোট দিন।

আমি আশাবাদী আমার প্রাণপ্রিয় কালিহাতীবাসি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরে উপরোল্লিখিত শ্লোগান দুটি বাস্তবায়ন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত রাখার ক্ষেত্রে কালিহাতী উপজেলাকে বাংলাদেশে শীর্ষস্থানীয় উপজেলায়

নামাঙ্কিত করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোঃ আব্দুল হালিম মিঞা ইস্তেহার

প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬