টাঙ্গাইল ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর গভীর শোক প্রকাশ

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ২৭০ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যে আপোষহীন ও দৃঢ় সংগ্রামী ভূমিকা পালন করেছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার রক্ষায় তাঁর সাহসী অবস্থান আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলনের জন্য পাথেয় হয়ে থাকবে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও আপোষহীন মনোভাব জাতির রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

শোকবার্তায় কৃষক শ্রমিক জনতা লীগসহ দেশের আপামর সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর গভীর শোক প্রকাশ

প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫