টাঙ্গাইল ০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২ নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে প্রতারণার মামলায় আদম ব্যবসায়ী আশিক কারাগারে

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ২৯২ বার পড়া হয়েছে

কালিহাতীতে প্রতারণার মামলায় আদম ব্যবসায়ী আশিক কারাগারে

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতারণার মামলায় মো: আশিক (৩২) নামে এক আদম ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মো: আশিক কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দ্বিমুখা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরনে জানা যায়, ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে টাঙ্গাইল বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে মো: আশিক ও তার স্ত্রী সুমি আক্তার এবং শ্বশুর সোহরাব আলীর নামে ২০২৪ সালের নভেম্বর মাসের ৭ তারিখে  প্রতারণার মামলা করেন। প্রতারক আশিক ওমানে থাকা অবস্থায় স্ত্রী ও শ্বশুরের মাধ্যমে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওমানে বিজনেস ভিসা দিবে বলে নারান্দিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মাধ্যমে তার স্ত্রী এবং শ্বশুরের মাধ্যমে টাকা নেয় প্রতারক আশিক।

মামলার বাদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, প্রতারক আশিক ওমানে থাকা অবস্থায় আমাকে ওমানের বিজনেস ভিসা দিবে বলিয়া আমার সাথে ৫ লক্ষ ৫০ হাজার টাকা চুক্তি করে স্ত্রী সুমি আক্তার ও শ্বশুর সোহরাব এর মাধ্যমে আমার কাছ থেকে নগদ চার লক্ষ ৭০ হাজার টাকা নেন। পরবর্তীতে আমাকে ওমানের বিজনেস ভিসা না দিয়ে তালবাহানা করতে থাকেন। আমি আশিকের স্ত্রী শ্বশুরকে টাকার বিষয়ে বলতে গেলে তারা আমাকে হুমকি ধামকি এবং মামলার ভয়ভীতি দেখায়। এ বিষয়ে আশিকের এলাকার গণ্যমান্য লোকজনকে বিষয়টি জানালে তারা আপোষ মীমাংসা করে দিবে বলে জানায়। কিন্তু প্রতারক আসিক মীমাংসা না হয়ে আমাকে ভয়ভীতি দেখাতে থাকে। পরবর্তীতে আমি টাঙ্গাইল বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কালিহাতী থানায় মামলা দায়ের করলে আশিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ১ ডিসেম্বর দুপুরে বিজ্ঞ আদালত জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতারক আশিকের কাছে ভুক্তভোগী ঘাটাইল উপজেলার মাহবুব আলম,মকবুল হোসেন, উজ্জল হোসেন এবং কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামের সাব্বির হোসেন জানান, প্রতারক আশিক আমাদেরকে ওমান নিয়ে সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে দেয়। প্রতারক আশিকের জন্য আমরা সর্বহারা হয়েছি। আমরা প্রতারক আশিকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

ওমানে থাকা আশিকের প্রতারণা শিকার পারভেজ হোসেন জানান, ৫ লক্ষ ২০ হাজার টাকায় ওমানে ভালো কাজ দেওয়ার কথা বলে এনে আমাকে সাপ্লাই কোম্পানিতে বিক্রি করে দিয়ে প্রতারক আশিক বাংলাদেশে চলে যায়। আমি অনেক কষ্টের মধ্যে ওমানে আছি। বাংলাদেশের ফেরত যাওয়ার মত টাকা আমার পরিবারে কাছে নেই আমাকে দিয়ে ফেরত নিবে। আমি আপনাদের মাধ্যমে প্রতারক আশিকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে প্রতারণার মামলায় আদম ব্যবসায়ী আশিক কারাগারে

প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫