টাঙ্গাইল ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৩১১ বার পড়া হয়েছে

oplus_0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরেই আটকা পড়ে যান গফুর আলী। পরে আগুনের তাপে ও ধোঁয়ায় দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানান, “দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় গফুর ভাই দোকান থেকে বের হতে না পারায় তিনি ইন্তেকাল করেন।”
তারা আরও জানান, আগুন গফুরের দোকান থেকে পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। তিনটি দোকানে মিলিয়ে মোট ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেন তারা।

এদিকে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, “সংবাদ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই এবং বাজারের গফুর আলীর খোলা পেট্রোলের দোকানেই মূলত আগুন লাগে। পরে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ায় দগ্ধ হয়ে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে। গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর ২০২৫