টাঙ্গাইল ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আখাউড়ায় হত্যা মামলার আসীমারা জামিনে, আতঙ্কে নিহতের পরিবার

স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৪১৬ বার পড়া হয়েছে

আখাউড়ায় হত্যা মামলার আসীমারা জামিনে, আতঙ্কে নিহতের পরিবার

স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদেকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের আবুল হোসেন (৬০) হত্যা মামলার আসামীরা জামিনে বাড়িতে ফিরেছে। নিহত আবুল হোসেন ও মামলার আসামীরা পাশাপাশি বাড়ির বাসিন্দা। ঘর থেকে বের হলেই একে অপরের সাথে চোখাচোখি হয়। আসামীরা জামিন পেয়ে বাড়িতে আসার পর থেকেই আবুল হোসেনের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের অভিযোগ, আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। গত বছরের ১৬ জুন তুচ্ছ ঘটনায় আবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহত আবুল হোসেনের পরিবার আসামীদের জামিন বাতিল করে বিচারের দাবি জানান।
বৃহস্পতিবার সকালে রুটি গ্রামের নিহত আবুল হোসেনের বাড়িতে গেলে নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, এক বছর আগে আমার স্বামীকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করেছে। হত্যা মামলার আসামীরা জামিন পেয়ে বাড়িতে এসেছে। আমি খুনিদেরকে দেখে কিভাবে বাড়িতে থাকবো। ছেলে মেয়ে নিয়ে আতঙ্কের মধ্যে আছি। এখনও বিচার পাইনি। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। আমার এক ছেলে দুই বার জেলে খেটেছে।
নিহতের মেয়ে মুক্তা আক্তার বলেন, আসামীরা আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতেছে। আমাদেরকে দেখে হাসাহাসি করে বলে তাদের কিছু করতে পারবো না। ফেসবুকে আজে বাজে মন্তব্য করে।
নিহত আবুল হোসেনের ১০ বছরের ছেলে নাসির বাদশা বলেন, আমার বাবার খুনিদেরকে চোখের সামনে দেখতে খারাপ লাগে। আইনের কাছে অনুরোধ আইন যেন আমার বাবার খুনিদেরকে শাস্তি দেয়।

এ ব্যপারে আবুল হোসেন হত্যা মামলার প্রধান আসামী রুবেল মিযার মোবাইল নম্বর একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে ঈদুল আযহার কোরবানির পশু কেনা নিয়ে প্রতিবেশী সামাদ মিয়ার ছেলে রুবেল মিয়াসহ কয়েকজন আবুল হোসেনের ছোট ভাই আবু সাঈদকে উপহাস করলে কথাকাটাকাটি হয়। আবুল হোসেন বিষয়টি জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আখাউড়ায় হত্যা মামলার আসীমারা জামিনে, আতঙ্কে নিহতের পরিবার

প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫