টাঙ্গাইল ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা

সিঁদুর ঘোষ রাজকুমার স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ৪১৭ বার পড়া হয়েছে

অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা

সিঁদুর ঘোষ রাজকুমার স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের সখীপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে এক মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১ টা২০ মিনিটে উপজেলার কালিদাস বল্লা চালা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ আদালত পরিচালনা করেন।

এ সময় মাটি ব্যবসায়ী আব্দুর রউফ ও খনন যন্ত্র মালিক পালিয়ে যাওয়ায় দুই ড্রাইভার শামীম ও রাজিবকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ওই মাটি ব্যবসায়ী উপজেলার প্রতিমা বংকী গ্রামের কুদ্দুস মেম্বারের ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারার লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ওই খনন যন্ত্র মালিক ও মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বাসাইল আর্মি ক্যাম্প ও সখিপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪