টাঙ্গাইল ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মহান বিজয় দিবস

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / ৩০০ বার পড়া হয়েছে

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মহান বিজয় দিবস

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে গভীর শ্রদ্ধা, দেশপ্রেম এবং আনন্দঘন পরিবেশে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয়ের কর্মসূচি।

সকালেই উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় গুণীজনেরা এতে অংশগ্রহণ করেন।

এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোসহ হাজারো নেতাকর্মী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক এবং থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন স্টল প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজয়ের এ উৎসবে কালিহাতীর আকাশ-বাতাস যেন ভরে ওঠে আনন্দের জোয়ারে। মুক্তিযুদ্ধের চেতনা, শহিদদের আত্মত্যাগ আর স্বাধীনতার গৌরব উদযাপনে কালিহাতীবাসী মিলিত হয় এক আনন্দঘন মহামিলনে।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মহান বিজয় দিবস

প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪