টাঙ্গাইল ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে ওসির মতবিনিময় সভা

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৩০৫ বার পড়া হয়েছে

কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে ওসির মতবিনিময় সভা

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইমান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আবুল কালাম ভুঁইয়া বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সর্বদা তৎপর। তবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রত্যেক নাগরিকের দায়িত্ব সচেতনতার মাধ্যমে অপরাধ প্রতিরোধ করা।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লাবলু। এছাড়াও বক্তব্য রাখেন নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহিম পরদেশী, সহকারী শিক্ষক জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, এ্যাডভোকেট দেওয়ান ওয়াহেদুল ইসলাম এবং ইউপি সদস্য ফরহাদ হোসেন।

সভার আলোচনায় বক্তারা এলাকার সামাজিক নিরাপত্তা জোরদার, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার গুরুত্বারোপ করেন।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে ওসির মতবিনিময় সভা

প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪