টাঙ্গাইল ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীর বাংড়া’তে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা মরা আমগাছ: বড় দুর্ঘটনার শঙ্কা

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ২৯৯ বার পড়া হয়েছে

কালিহাতীর বাংড়া’তে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা মরা আমগাছ: বড় দুর্ঘটনার শঙ্কা

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর বাংড়া-সহদেবপুর রাস্তার ধারে সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের বাড়ির পাশে ৭০ বছরের পুরনো একটি বিশাল আকারের মরা আমগাছ এখন এলাকাবাসীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গাছটির মালিক সৈয়দ তানজু দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল শহরে বসবাস করছেন, ফলে গাছটির বর্তমান বিপদজনক অবস্থার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে একটি বিকট শব্দে সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের ঘুম ভেঙে যায়। পরে দেখা যায়, গাছের একটি বৃহৎ মরা ডাল তার ঘরের উপর পড়েছে। এতে ঘরের চাল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকট শব্দের আকস্মিকতায় সাংবাদিক সারারাত জেগে কাটিয়েছেন, আর ঘরে বসবাস করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

গাছটির নীচ দিয়ে একটি চার তারের বৈদ্যুতিক লাইন রয়েছে, যা সরাসরি রাস্তার উপর দিয়ে চলে গেছে। পূর্বেও এই গাছটির ডাল ভেঙে একাধিকবার বৈদ্যুতিক তার ছিড়ে রাস্তায় পড়েছে। ২০২১ সালে গাছের একটি বড় ডাল ভেঙে চারটি বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়, ফলে রাস্তাটি তিন দিন বন্ধ থাকে। ২০২২ সালেও আরেকটি ডাল ভেঙে পড়ে। ২০০৩ সালে একবার বড় ডাল ভেঙে বৈদ্যুতিক খুঁটির উপর ঝুলে থাকে, যা পরে সংশ্লিষ্ট দপ্তরের সহায়তায় অপসারণ করা হয়।

গাছটি বর্তমানে সম্পূর্ণ মৃত অবস্থায় রয়েছে এবং যেকোনো সময়ে বড় ডাল ভেঙে পড়ে ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। গাছটি ভেঙে পড়লে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যেতে পারে এবং এতে ঘরবাড়ি, যানবাহন এমনকি গবাদি পশুও ক্ষতিগ্রস্ত হতে পারে। এলাকাবাসী ও পথচারীরা গাছটি সরিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে ফায়ার সার্ভিসের সহায়তা চেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

বিপদজনক এই গাছটি অপসারণের মাধ্যমে এলাকাবাসী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শুভ্র মজুমদার
কালিহাতী টাঙ্গাইল
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীর বাংড়া’তে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা মরা আমগাছ: বড় দুর্ঘটনার শঙ্কা

প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর ২০২৪