টাঙ্গাইল ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে নরসিংদী-৫আসনের এমপি মানবিক নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে অসহায় টুলি বেগমকে উপহার প্রদান প্রেমিকের বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, কালিহাতীতে চাঞ্চল্য নরসিংদীতে তেল,গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করণে এক মতবিনিময় সভা নরসিংদীতে চার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গোলাপ-ফিরোজা দম্পতির বেঁচে থাকার যুদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুদৃষ্টি কামনা করা হয় নাগবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী জামাল হোসেনের দোয়া প্রার্থনা নাগবাড়ী ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী শাহিনুর রহমানের দোয়া প্রার্থনা নাগবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শহিদুল দুলাল ইসলামের দোয়া প্রার্থনা এশিয়া ফার্মা এক্সপো এর শুভ উদ্বোধন : ফার্মাসিউটিক্যাল শিল্পের নতুন সম্ভাবনার বার্তা নরসিংদীর রায়পুরায় ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল এমপিকে সংবর্ধনা প্রদান টাঙ্গাইলের এলেঙ্গার জাতীয় সাংবাদিক সংস্থার অফিস উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

প্রেমিকের বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, কালিহাতীতে চাঞ্চল্য

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

প্রেমিকের বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, কালিহাতীতে চাঞ্চল্য

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের টেবী এলাকায় প্রেমিকের বিয়ের কাবিনের খবর শুনেই প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন সাদিয়া আক্তার নামে এক তরুণী। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাদিয়া আক্তারের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পরিবারিকভাবে অন্যত্র তার বিয়ের কাবিন সম্পন্ন হওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাদিয়া। পরে তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকে ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে আলোচনা-সমঝোতার চেষ্টা চলছে।

সাদিয়া আক্তার দাবি করেন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখা হয়েছে। এখন অন্যত্র বিয়ে করা অন্যায় এবং তার সঙ্গে প্রতারণার শামিল। তাই তিনি ন্যায়বিচার ও বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে ভিন্নমত পাওয়া গেছে। তারা দাবি করছেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রেমিকের বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, কালিহাতীতে চাঞ্চল্য

প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬