টাঙ্গাইল ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

তিন মোটরসাইকেলের ৭ জন খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাওহীদ (১৫) নামের এক কিশোর আরও গুরুতর আহত দুইজন।

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৭৭ বার পড়া হয়েছে

তিন মোটরসাইকেলের ৭ জন খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাওহীদ (১৫) নামের এক কিশোর আরও গুরুতর আহত দুইজন।

টাঙ্গাইলের কালিহাতীতে, রবিবার (৭ ডিসেম্বর) সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেলি ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের হারুনের ছেলে ও আহত দুইজন উভয়ই একই গ্রামের জিহাদ এবং হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে প্রতিদিনই ধানগড়া গ্রামের খেজুরের রস দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভোরে সেখানে যান। রবিবার ভোরেও রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ধানগড়া গ্রামে যায়। ফেরার পথে পাকুটিয়া বেলি ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেলগুলোর একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিঙের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলে চড়ে নয়জন ছেলে খেজুরের রস খেতে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিঙে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই হাসপাতালে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তিন মোটরসাইকেলের ৭ জন খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাওহীদ (১৫) নামের এক কিশোর আরও গুরুতর আহত দুইজন।

প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫