টাঙ্গাইল ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

সেপটিক ট্যাংক থেকে  কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ২৯১ বার পড়া হয়েছে

সেপটিক ট্যাংক থেকে  কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮)  নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া দক্ষিণপাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় তার  মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আলীম (১৮) ঘাটাইল উপজেলার  চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়া  দক্ষিণপাড়ার জামাল বাদশার বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ভেতরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
নিহতের গলায় প্লাস্টিকের  পেঁচানো রশি ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র আব্দুল আলিম । এরপর আর  বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ  আবুল কালাম ভূইয়া জানান,কলেজ কলেজ ছাত্র আলিমের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার গলায় প্লাস্টিকের  রশি পেঁচানো ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।তাকে শ্বাসরোধে হত্যা করে লাশটি গুম করা হয়েছিল বলে   প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেপটিক ট্যাংক থেকে  কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫