টাঙ্গাইল ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি’র শ্রদ্ধা নিবেদন

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ১০৯ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি’র শ্রদ্ধা নিবেদন

২৬ মার্চ ২০২৫ তারিখ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’। সকাল ৬:১৫ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা স্তম্ভে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে ফুল সংগ্রহ করে পলিমাটির সদস্যরা আগের দিন সন্ধ্যা হতে নিজেরাই পুষ্পস্তবক তৈরির কাজে লেগে যান যা ছিলো সত্যিই চিত্তাকর্ষক। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিস সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

এসময় পলিমাটির সভাপতি উজ্জল আলী, উপদেষ্টা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী জনাব আলিফ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন, সংগঠনের সদস্য নাহিদ, মাহিম, হাকিম, তৃনা, শ্রদ্ধা, মাধুর্য, রাফা, ফারিয়া, রোকসানা, নিজাম, সাইফ
সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজানও তাদের সাথে যোগ দেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি পলিমাটি’র শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ ২০২৫