টাঙ্গাইল ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

এন এস আই এর গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অবৈধভাবে বালু উত্তোলন এর ড্রেজার জব্দ।

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ২১৮ বার পড়া হয়েছে

এন এস আই এর গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অবৈধভাবে বালু উত্তোলন এর ড্রেজার জব্দ।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে যৌথ বাহিনী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র চরঘাসিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের ফসলি জমি, বসতভিটা ও মেঘনা নদীর তীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি এনএসআই-এর নজরে এলে, তাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে প্রশাসনের যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের মধ্যে রয়েছেন রায়পুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আরিফ, দক্ষিণ চরবংশী ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবদুল মান্নান বেপারী (পিতা: তাজুল ইসলাম বেপারী), উত্তর চরবংশী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য তোফায়েল মাতাব্বর (পিতা: বাবুল মাতাব্বর) এবং উত্তর চরবংশী ইউনিয়ন যুবলীগের সদস্য জামাল মাতাব্বর (পিতা: রফিক মাতাব্বর)।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের একজন কর্মকর্তা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহলের মদদে দীর্ঘদিন ধরে এ চক্রটি অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নদীভাঙনের শঙ্কা বাড়ছে। অভিযানের পরও যদি এ অবৈধ কার্যক্রম বন্ধ না হয়, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এন এস আই এর গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অবৈধভাবে বালু উত্তোলন এর ড্রেজার জব্দ।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫