টাঙ্গাইল ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে উপজেলা প্রশাসনের সাথে বণিক সমিতিগুলোর মত বিনিময় সভা

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৫৯১ বার পড়া হয়েছে

কালিহাতীতে উপজেলা প্রশাসনের সাথে বণিক সমিতিগুলোর মত বিনিময় সভা

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পৌরসভাভিত্তিক আটটি বণিক সমিতির যৌথ উদ্যোগে ব্যবসায়িক উন্নয়ন ও সহযোগিতা বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়া কালিহাতী মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া, সাবেক কমিশনার মোহাম্মদ আলীসহ বিভিন্ন বণিক সমিতির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ব্যবসায়ীরা এই সভায় অংশ নেন।

সভায় বাজার ব্যবস্থাপনা, নিরাপত্তা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসন থেকে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং এ ধরনের উদ্যোগ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও মজবুত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে উপজেলা প্রশাসনের সাথে বণিক সমিতিগুলোর মত বিনিময় সভা

প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫