টাঙ্গাইল ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

মধুপুরে ক্লিনিক ও ফার্মেসীতে ৬০ হাজার জরিমানা

সিঁদুর ঘোষ রাজকুমার (টাঙ্গাইল প্রতিনিধি)
  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ২৭৫ বার পড়া হয়েছে

মধুপুরে ক্লিনিক ও ফার্মেসীতে ৬০ হাজার জরিমানা

সিঁদুর ঘোষ রাজকুমার (টাঙ্গাইল প্রতিনিধি)

টাঙ্গাইলের মধুপুরে স্বাস্থ্য খাতে নৈরাজ্য ও অনিয়মের দায়ে, গ্রামীন সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, স্বাস্থ্যসেবা খাতের অনিয়ম ও নৈরাজ্য বন্ধে মধুপুর উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ সকালে হাসপাতাল রোডের গ্রামীন সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে, বিভিন্ন অনিয়মের কারণে ৫০হাজার এবং হাসপাতাল সংলগ্ন সেবা ফার্মেসীর মালিক মোঃ ফরিদকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপ্লে করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান, ও স্যানেটারী ইনস্পেক্টর বিলকিস বেগম। সহযোগিতায় ছিলেন মধুপুর থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বাধীন একটি বিশেষ দল। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান জানান, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অনিয়ম নৈরাজ্য বন্ধের জন্য এ অভিযান করা হয়েছে। মানুষ যাতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে স্বাস্থ্য সেবা পায় সে জন্য এ অভিযান করা হয়। মধুপুরের সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, মধুপুরে স্বাস্থ্য খাতে অনিয়ম নৈরাজ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অনিয়ম ও নৈরাজ্যের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মধুপুরে ক্লিনিক ও ফার্মেসীতে ৬০ হাজার জরিমানা

প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর ২০২৪