টাঙ্গাইল ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৪০৩ বার পড়া হয়েছে

oplus_2

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবদল আয়োজন করেছে এক অনন্য ফ্রি মেডিকেল ক্যাম্প।

২৭ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় কালিহাতী বাসস্ট্যান্ডে এই ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল।

উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে আটজন অভিজ্ঞ চিকিৎসক বিনামূল্যে সেবা প্রদান করেন। সারাদিনব্যাপী এই ক্যাম্পে স্থানীয় মানুষজন স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পায়। এতে সাধারণ মানুষ তাদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে পরামর্শ পেয়ে উপকৃত হয় এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বাড়ে।

ক্যাম্পের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসাইন জিন্নাহ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মো; মৃদূল হাসানসহ উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পায়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শুভ্র মজুমদার
কালিহাতী টাঙ্গাইল
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর ২০২৪