টাঙ্গাইল ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে সমন্বয়ক তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রেস ব্রিফিং

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • / ২৫৪ বার পড়া হয়েছে

কালিহাতীতে সমন্বয়ক তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রেস ব্রিফিং

কালিহাতীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে সন্ত্রাসীরা হামলা করায় টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ বৃহস্পতিবার দুপুরে কালিহাতীর কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক তারেকের বাসায় প্রেস ব্রিফিং করেন। এ হামলায় গুরুতর আহত হন কালিহাতী কোটা সংস্কার কারী ১ নম্বর সমন্বয়ক তারেক।

এ বিষয়ে আহত তারেক বলেন, ৫ তারিখ আনন্দ মিছিল নিয়ে থানার দিকে যাচ্ছিলাম সে সময় হামলা চালায় সাবেক সংসদ সদস্য সোহেল হাজারীর ক্যাডার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদের নেতৃত্বে শান্ত, মিঠুন, রুমেল আরো অনেকেই ছিলো। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এই বিষয়ে টাঙ্গাইল জেলার সমন্বয়ক ফাতেমা রহমান বিথী বলেন, সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। টাঙ্গাইল জেলা থেকে যেমন স্বৈরাচার মুক্ত করেছি, একই সাথে বলতে চাচ্ছি বাংলাদেশের নতুন করে সন্ত্রাস বা দখলদারদের আমরা জায়গা দিতে চাই না। আমরা যেমন স্বৈরাচারকে প্রতিহত করেছি বাংলাদেশ থেকে, ঠিক তেমনি ভাবে নতুন জঘন্য কার্যক্রম করবে, ছাত্র সমাজ সেই সন্ত্রাস দখলদারীদের বাংলাদেশ থেকে প্রতিহত করবো।

টাঙ্গাইল জেলা সহ সমন্বয়কারী শরৎ খান বলেন, আমাদের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পরেও কালিহাতী বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য সোহেল হাজারীর বাহিনী পরিকল্পিতভাবে তারেকের উপর হামলা চালায়। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরো বলতে চাই যারা হামলার সাথে জড়িত বা আগামীতে হামলা করার পরিকল্পনা নিচ্ছেন তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্রসমাজ প্রস্তুত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাহাদুল ইসলাম, মনসুর হেলাল, মাহাথীর মোহাম্মদ ভাসানী, নাজমুল হাসান, প্রেমা সরকার, অনিকা রহমান।

আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, মৃদুল হাসান, রনি, সিয়াম, বেলাল, সাথী, কেয়া, সুমাইয়া প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে সমন্বয়ক তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রেস ব্রিফিং

প্রকাশিত : শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪