টাঙ্গাইল ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের কালিহাতীতে এখন চলছে ধান কাটার মৌসুম।

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ৫৬৩ বার পড়া হয়েছে

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে এখন চলছে ধান কাটার মৌসুম। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে কৃষিশ্রমিকের হাটগুলো এখন জমজমাট। শ্রম বিক্রির উদ্দেশ্যে এসব হাটে জড়ো হন বিভিন্ন এলাকার শ্রমিকরা। তবে শ্রমিকের মজুরির তুলনায় ধানের দাম না বাড়ায় কৃষকরা অসন্তোষ প্রকাশ করেছেন। এক মণ ধানের দামেও একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার মৌসুমে উপজেলার আউলিয়াবাদ, এলেঙ্গা, নারান্দিয়া, রামপুর, কালিহাতী সদরসহ বিভিন্ন স্থানে শ্রমিকের হাট বসে। টাঙ্গাইলের উত্তরাঞ্চল, রংপুর, পাবনা, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটার শ্রমিকরা শ্রম বিক্রির জন্য দলে দলে এসব হাটে জড়ো হন। তাদের সঙ্গে থাকে ধান কাটার

কাঁচি, ধানের আঁটি বহন করার প্রয়োজনীয় রশি ও স্থানীয় ভাষায় বাঁশের তৈরি বাইগসহ বিভিন্ন উপকরণ। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত জমজমাট থাকে শ্রমের বাজার। কৃষকদের মধ্যে প্রতিযোগিতা চলে কার আগে কে মজুরির ফয়সালা করে মাঠে নিয়ে যাবেন। কারণ চাহিদার তুলনায় শ্রমিকের সংখ্যা কম। ফয়সালা হয়ে গেলে কাছে হলে হেঁটে এবং দূরে হলে অটো বা সিএনজিতে নিয়ে যাওয়া হয় শ্রমিকদের।

জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ধানের ওপর নির্ভরশীল শত শত কৃষক পরিবার। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে এবার শ্রমিকের মজুরি বাড়লেও ধানের দাম বাড়েনি। গত বছরের মতো এবারও ধান প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে একজন শ্রমিকের মজুরি ১ হাজার ২০০ টাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীতে এখন চলছে ধান কাটার মৌসুম।

প্রকাশিত : শুক্রবার, ১০ মে ২০২৪