টাঙ্গাইল ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

ধ্বংস হচ্ছে কালিহাতীর গ্রামীণ জনপদ : ‘সিন্ডিকেটে’ চলছে বালুর ব্যবসা

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে

ধ্বংস হচ্ছে কালিহাতীর গ্রামীণ জনপদ : ‘সিন্ডিকেটে’ চলছে বালুর ব্যবসা

কালিহাতী উপজেলার পৌলী এলেংজানী
নদীর দক্ষিণাংশে পাড়ঘেঁষে রাতের আধারে অবৈধভাবে বালু কেটে বিক্রি করছে একটি মহল। এলেঙ্গা পৌরসভা বিভিন্ন ইউনিয়নের কাঁচা-পাকা রাস্তা বালুবাহী ট্রাকের চাপে ধসে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ উপজেলার সীমানায় থাকা পৌলী এলেংজানী নদী থেকে মহেলার দক্ষিণাংশে বালুখেকোরা বেকু দিয়ে নদীর চর কেটে বালু কালিহাতী উপজেলা এবং সদর উপজেলাসহ সেখান থেকে রাতে ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিন বছরে আগে মহেলার দক্ষিণাংশে রাস্তায় বালুবাহী ট্রাকের চাপায় মারা গেছেন একজন। তখন এলাকাবাসী ট্রাক চলাচলের বিরুদ্ধে আন্দোলন করেন। স্থানীয়রা বলছেন, কালিহাতীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী ইউনিয়নের প্রতিটি রাস্তা কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন করে দিয়েছেন। সেই রাস্তা এখন বালুর ট্রাকের চাপে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। খবর নিয়ে জানা গেছে, পৌলী নদীর বালু উঠিয়ে যারা ব্যবসা করছেন তারা এলাকায় প্রভাবশালী। সরকারদলীয় পরিচয় দিয়ে থাকেন। এ কারণে রাস্তাঘাটের ক্ষতি হলেও তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস করে না কেউ।

সরজমিন গিয়ে দেখা যায়, এলেঙ্গা পৌরসভার পৌলী নদীর দক্ষিণ পাশে মহেলার অংশে একাধিক বেকু দিয়ে সেখান থেকে ব্যবসায়ীরা ড্রাম ট্রাকে ভরে বালু বিভিন্ন এলাকায় পাঠাচ্ছে। বালুর গাড়ির দাপটে রাস্তার বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে। অভিযোগ করেছেন নাম প্রকাশ না করার শর্তে অনেকেই। স্থানীয়রা বলেছেন, এখানে বালু ব্যবসার সঙ্গে জড়িত আছেন আলম কমিশনারের নেতৃত্বে ,ফজল,তোফাজ্জল, মাফিজুল,সাদ্দাম গং।

সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন আগে দেখা যায় উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর সালাম মেম্বার বাড়ি মোড়ে ভোরে ঢাকা মেট্রো- ট- ২০-৯১০২ একটি ড্রাম ট্রাকের দুটি চাকা ফেটে গিয়ে বিকল অবস্থায় গাড়িটি রাস্তা ব্লক করে আটকে আছে। স্থানীয়রা জানান, গাড়িটি ওভারলো নেওয়াতে দুটি চাকা একবারে ব্রাষ্ট হয়ে যায়। এ অবস্থায় এত বড় গাড়ি এই গ্রামীণ রাস্তা দিয়ে প্রবেশ করাতে রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

ফটিকজানী সরকারি প্রাথমীক বিদ্যালয়ের সভাপতি আল- মামুন, এবং সহ সভাপতি আব্দুল হাই জানান,
স্কুলের সামন দিয়ে বিশাল বড় বড় বালুর গাড়ি চলাচলের কারণে উড়ন্ত বালু স্কুলের শিক্ষক-শিক্ষার্থী নাকে-মুখে প্রবেশ করছে ও অনেক সময় শিক্ষার্থীদের চলাচলের সমস্যা হচ্ছে।

এলেঙ্গা পৌর ভূমি নায়েব কামরুজ্জামান জানান, গত বুধবারে আমরা অভিযান করে বন্ধ করে দিয়েছিলাম। আবারও কেউ বালু কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন জানান, গ্রামীণ রাস্তাগুলোতে সর্বোচ্চ ১০ টনের অধিক ওজন বহন করা যাবে না। সেখানে ড্রাম ট্রাকগুলো ৩০ টন মালামাল নেওয়ার কারণে রাস্তা নষ্ট হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন এবিষয়ে জানান, পৌলী নদী বালু বিক্রির বন্ধ করার জন্য নায়েব /এসি ল্যান্ড কে বলা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
মো: কায়ছারুল ইসলাম এ বিষয়ে জানান,
গত এক মাসে বেশ কয়েকটা স্পটে জেল জরিমানা করা হয়েছে। যদি এমন কেউ নদী থেকে বালু কেটে বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধ্বংস হচ্ছে কালিহাতীর গ্রামীণ জনপদ : ‘সিন্ডিকেটে’ চলছে বালুর ব্যবসা

প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ ২০২৪