টাঙ্গাইল ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“আগামীর বাংলাদেশে ঐক্যবন্ধভাবে নরসিংদী নেতৃত্ব দিবে” — ড. আবদুল মঈন খান আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার আলিফ নেটওয়ার্কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  টাঙ্গাইল সদর উপজেলার ১নং মগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল ইফতার মাহফিল জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন খান প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার  সংরক্ষিত আসনে এমপি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে দেখতে চায় কালিহাতীর সর্বস্তরের মানুষ বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া-কে চান নেতাকর্মীরা কালিহাতী বাসস্ট্যান্ডে চাঁদাবাজদের বিরুদ্ধে ওসি তৌফিক আজমের জিরো টলারেন্স অভিযান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ১০ জুয়াড়ি আটক

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / ৩৭৯ বার পড়া হয়েছে

কালিহাতীতে ১০ জুয়াড়ি আটক

টাঙ্গাইলের কালিহাতীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মার্চ) দুপুরে আটককৃত জুয়াড়িদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালিহাতী উপজেলার রামপুর গ্রামের মোহাম্মদ আলী(৪৮), বকুল মিয়া(৪৮), মিন্টু মিয়া (৪৭),মজিবর রহমান(৫২), ফজল হক (৪৮), আইয়ুব আলী(৫৫), জন্টু মিয়া(৪০), মোহাম্মদ আলী(৩৮), শফিকুল(৪২), ইয়াসিন আলী(৪৬)।

এলাকাবাসী জানায়, এরা প্রতিদিন ওই এলাকায় হাজার হাজার টাকার জুয়ার আসর বসায়। এলাকার কতিপয় অর্থলোভী প্রভাবশালী লোকদের ম্যানেজ করে জুয়ারুরা সারা বছর লাখ লাখ টাকার জুয়া খেলে থাকে।

কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ
জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যারা জুয়ার সঙ্গে জড়িত তাদের আটক করা হয়েছে। আটককৃত জুয়াড়িদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ১০ জুয়াড়ি আটক

প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ ২০২৪