টাঙ্গাইল ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে: খায়রুল কবির খোকন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুত্বপুন: আলোচনা সভা কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নারীদের সম্মান দেখিয়ে প্রধান অতিথির চেয়ার ছেড়ে দিলেন লতিফ সিদ্দিকী

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ১৪৪৪ বার পড়া হয়েছে

নারীদের সম্মান দেখিয়ে প্রধান অতিথির চেয়ার ছেড়ে দিলেন লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের জন্য আগে থেকেই সাতটি চেয়ার নির্ধারণ করা হয় । কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল -৪ ( কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী নারীদের প্রতি সম্মান জানিয়ে তিনি মঞ্চে প্রধান অতিথির চেয়ারে না বসে দর্শকসারিতে বসেন। এসময় অন্যান্য অতিথিরাও প্রধান অতিথির সাথে দর্শক সারিতে বসেন। মঞ্চে অতিথিদের চেয়ারে নারীদের বসতে দেয়া হয়।
এমপি আবদুল লতিফ সিদ্দিকী বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে নারীদেরকেও এগিয়ে নিতে হবে। তাদের জন্য বিনিয়োগের ব্যবস্থা করতে হবে।

এর আগে নারীদের সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনোয়োগ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পি দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে আইজিএ প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের সনদপত্র তুলে দেয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারীদের সম্মান দেখিয়ে প্রধান অতিথির চেয়ার ছেড়ে দিলেন লতিফ সিদ্দিকী

প্রকাশিত : শনিবার, ৯ মার্চ ২০২৪