নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন
- প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন
গৌতম কুমার মহন্ত, নওগাঁঃ
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নওগাঁর ১১ উপজেলায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান জেলার সদরসহ ১১ উপজেলায় স্মার্ট টিভি ও প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয়।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ টায় জেলার মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগ স্থানীয়ভাবে এ অনুষ্ঠান বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, এমপি প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মোজাফফর রহমান, উপজেলা কৃষক দলের সহসভাপতি ইমরুল কায়েস সাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,বিএনপি,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিরা বলেন,নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা ও নতুন প্রতিভা বিকাশে উৎসাহ সৃষ্টি হয়।












