কালিহাতীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ০ বার পড়া হয়েছে
কালিহাতীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাঁচজোয়াইর গ্রামে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সানোয়ার হোসেনের আয়োজন ও নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওসমান-এর সভাপতিত্বে এবং সাংবাদিক মো. আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. সুলতান মাহমুদ।
সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক বীরত্ব ও জাতীয় সংহতির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের…
[8:08 PM, 11/5/2026] sultanmahmud131211: টাঙ্গাইল প্রতিনিধি (আমিনুল ইসলাম লিটন):
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের প্রস্তুতি উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাঁচজোয়াইর গ্রামে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ১১ নং বীরবাসিন্দা ইউনিয়ন উন্নয়ন কমিটির সদস্য মোঃ সানোয়ার হোসেন এর আয়োজনে ও নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে
সাংবাদিক মো. আমিনুল ইসলাম লিটনের পরিচালনায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. সুলতান মাহমুদ। ৭ নভেম্বরের ঐতিহাসিক বীরত্ব ও জাতীয় সংহতির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম।” এ সময় তিনি ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওয়ার্ড পর্যায়ে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবু সাঈদ ওরফে লাল মিয়া, আব্দুল হাই, ইমান আলী এবং কুয়েত প্রবাসী আবুল কালাম আজাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. খলিলুর রহমানসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিশেষে একটি সফল আয়োজনের মধ্য দিয়ে সভার সভাপতি মো: ওসমান আলী সমাপ্তি ঘোষণা করেন।











