আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভুক্তা মাঠের ফুটবল খেলা
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভুক্তা মাঠের ফুটবল খেলা
ভুক্তা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, গতকাল ভুক্তা মাঠের ফুটবল খেলায় বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ক্রীড়া অফিসার এবং কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া অফিসারের সমন্বয়ে বিষয়টি পর্যালোচনা করে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ভুক্তা মাঠের চলমান ফুটবল খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে পাইকড়া ফুটবল একাদশের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় সুস্থ ও সুন্দর খেলাধুলার পক্ষে। খেলাধুলার পরিবেশ যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং মাঠে শৃঙ্খলা বজায় থাকে, সেটিই তাদের প্রত্যাশা।
তাদের স্লোগান— “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল।”
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সকল অনিয়ম ও অভিযোগের সুষ্ঠু সমাধানের মাধ্যমে ভবিষ্যতে একটি সুন্দর ও সুশৃঙ্খল ক্রীড়াঙ্গন গড়ে উঠবে।









