নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক
- প্রকাশিত : বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক
গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর দেড়দশক ধরে উপজেলা সদরে পরিস্কার পরিচ্ছন্ন ও আধুনিক শহর রূপান্তরে নিরলস পরিশ্রম করে যাচ্ছে এক সমাজসেবক। ব্যক্তি উদ্যোগে প্রতিদিন উপজেলা শহরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকায় খুশি শহরবাসী। প্রচার-প্রচারনা বিমুখ বিশিষ্ট এ সমাজসেবকের নাম আলহাজ্ব মোহাম্মদ আক্কাস আলী। তিনি উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। বিএনপির এ নেতা দেড় দশকের অধিক সময় ধরে উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজার পরিস্কার পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ১২ আগস্ট বুধবার দুপুরে উপজেলা শহরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়ার সময় কথা হয় বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আক্কাস আলীর সঙ্গে। এসময় তিনি বলেন, রাজনীতি তার পেশা নয়, তার পেশা জনগণের সেবা করা। তিনি জাতি ধর্ম বর্ণ এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেখেননা, তিনি সকলকে মানুষ হিসেবে দেখেন এবং সাধ্যমত তাদের বিভিন্নভাবে সেবা দেয়ার পাশাপাশি সুখ-দুঃখে পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। এসময় আক্কাস আলী আরো বলেন, ইসলামের বিধানে পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ তাই নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল তাকে এসব বিষয়ে পূর্ণ সহযোগী করছেন। প্রতিদিন ২৫-৩০ জন শ্রমিক নিয়ে উপজেলা শহরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এছাড়াও শহরের ময়লা আবর্জনা তার নিজস্ব ট্রাক্টর দিয়ে পরিবহন করে নিরাপদ স্থানে রাখছেন। এসময় উপস্থিত শহরের বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান জানান, বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আক্কাস আলী এ উপজেলা শহরের পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করার ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি মহাদেবপুর সদর ইউনিয়নসহ এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক সহায়তা করে আসছেন দীর্ঘদিন ধরে।











