টাঙ্গাইল ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের বর্ণাঢ্য আয়োজনে এমপি আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ নওগাঁয় ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভুক্তা মাঠের ফুটবল খেলা রায়পুরায় মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ ব্যবহার বিষয়ক কর্মশালা কালিহাতীতে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, স্বামী ও বন্ধু অভিযুক্ত নরসিংদীর জেলা পুলিশ জনগণের সেবায়, সর্বদা পাশে আছে রায়পুরার তুলাতুলিতে ‘ফেয়ার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন ঢাকা-নরসিংদী-ভৈরবের ভোগান্তি কমাতে এবার রায়পুরাতেই আধুনিক রোগ নির্ণয় সেবা নরসিংদীতে ১৯ বছর পর বই হাতে, এইচএসসিতে সফল গৃহিণী আফরোজা আক্তার মেরী মানব পাচারের শিকার নারী-পুরুষ-শিশুদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে হবে —অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল আজ

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৬৩ বার পড়া হয়েছে

oplus_0

কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল আজ
স্থানীয় যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার বিকেল ৩টায় কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ।

ফাইনালে মুখোমুখি হবে আউলিয়াবাদ প্রজন্ম উন্নতি ও জনসেবা ফাউন্ডেশন এবং আটাবাড়ী স্পোর্টিং ক্লাব। শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলের খেলোয়াড়রা ইতোমধ্যে নিবিড় প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্স-আপ দলকে একটি টেলিভিশন (টিভি) পুরস্কার হিসেবে প্রদান করা হবে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার এস. এম. সরোয়ার জাহান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বীরবাসিন্দা ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক আ. মালেক, সদস্য সচিব ছানোয়ার মণ্ডল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোলাইমান, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জোয়েল রানা, কস্তুরীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরীফুর রহমান লিটন সিকদার এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিস সিকদার। সঞ্চালনায় থাকবেন বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান সিকদার।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন, শৃঙ্খলা, সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। তারা স্থানীয় সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষকে মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কস্তুরীপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল আজ

প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬