শেখ হাসিনার রোগ বিএনপিতে হতে দিবেনা – সার্জিস আলম
- প্রকাশিত : বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
শেখ হাসিনার রোগ বিএনপিতে হতে দিবেনা – সার্জিস আলম
“দেশ গড়তে জুলাই জাগরণ” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সামনে কালিহাতী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান বিন সিদ্দিকের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমরা পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি।” তিনি দাবি করেন, অতীতে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভিন্নমত প্রকাশ করলেই মানুষকে গুম ও হয়রানির শিকার হতে হতো।
তিনি বলেন, শেখ হাসিনার একটি রোগ ছিল সবাই খারাপ শেখ হাসিনা ভালো, বিএনপির আমলে এই রোগ হতে দেবো না বিএনপির সবাই খারাপ তারেক রহমান ভালো এইরোগ হতে দেব না “যদি আবার কেউ একদলীয় শাসন প্রতিষ্ঠার কথা ভাবেন, তাহলে আওয়ামী লীগের পরিণতির কথা মনে রাখতে হবে।”
জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম অভিযোগ করেন, বর্তমান সরকার গুমবিরোধী অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে। সরকার এগুলো সংশোধন করে পুনরায় আনার কথা বললেও এর মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
আদানী ইস্যুতে তিনি বলেন, ভারতের আদানী কোম্পানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে বিপুল অর্থ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ধরনের প্রকল্প থেকে সরে এসে দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন এবং প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশে আরও “পুশ-ইন” করার পরিকল্পনার কথা উঠে এসেছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার, সীমান্তবর্তী এলাকাকে আরও নিরাপদ করা এবং বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানান।
বিএনপিকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, “বিএনপি আজ ক্ষমতাসীন দল। তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তাদের ভালো কাজের প্রশংসা করব, তবে কোনো ভুল করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
জুলাই সনদ প্রসঙ্গে বক্তব্য দেন কুড়িগ্রামের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ । তিনি বলেন, ৩২টি রাজনৈতিক দল দীর্ঘ ছয় থেকে সাত মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছিল এবং পরবর্তীতে গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে মত দিয়েছিল। তাঁর অভিযোগ, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে সেই সংস্কার প্রস্তাব ও জুলাই সনদকে অস্বীকার করেছে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে বিএনপি দেড় বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চার মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমনকি সরকারের বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট কোনো রূপরেখা নেই বলেও দাবি করেন তিনি।
এছাড়া পথসভায় বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, ঘাটাইল উপজেলার সাবেক সংসদ সদস্য প্রার্থী হায়দার এবং ঘাটাইল উপজেলার প্রধান সমন্বয়ক কারী আনিস আহমেদ।
সভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
















