নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির গণসংযোগ করেন
- প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির গণসংযোগ করেন
বশির আহমদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদির ব্যাপক গনসংযোগ করা হয়েছে। আজ সকালে নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নের শিমুলতলী, শেওড়াতলী, হাসনাবাদ বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
জানাগেছে, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাদির। সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় তাঁতি দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলি মৃধার হাত ধরে দীর্ঘদিন দলীয় সাংগঠনিক দায়িত্ব পালন করেন।তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আব্দুল কাদির এলাকায় একজন সৎ, পরিচ্ছন্ন ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত।স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধি না হয়েও তিনি বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন।
গণসংযোগ কালে আব্দুল কাদির বলেন,
কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে আমিরগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে চাই।
নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেবেন। ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সহায়তা প্রদান, স্থানীয় যুবকদের আত্মনির্ভরশীল করতে ক্ষুদ্র ব্যবসা ও কুটির শিল্পে সহায়তার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ওএমএস কার্ডসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে কাজ করবেন।
মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে আব্দুল কাদির বলেন, জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী আমিরগঞ্জ ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য।









