উপজেলা মহিলা দলের আয়োজনে ইঞ্জিনিয়ার আসরাফ উদ্দিন বকুল এমপির শুভ জন্মদিন উদযাপন
- প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১২২ বার পড়া হয়েছে
উপজেলা মহিলা দলের আয়োজনে ইঞ্জিনিয়ার আসরাফ উদ্দিন বকুল এমপির শুভ জন্মদিন উদযাপন
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ-এর নেতৃত্বে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল-এমপির শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।
আজ দলের হাজার হাজার দলের নেতাকর্মীরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
এ সময় উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

















