টাঙ্গাইল ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় পূজা উদযাপন ফ্রন্টের  মানববন্ধন ও প্রতিবাদ সভা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৮৬ বার পড়া হয়েছে

নওগাঁয় পূজা উদযাপন ফ্রন্টের
মানববন্ধন ও প্রতিবাদ সভা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ রামেচন্দ্রের মূর্তি নির্মানে বাধা প্রদান ও ছবি অবমাননার প্রতিবাদে নওগাঁ সদরসহ জেলার মহাদেবপুর,পত্নীতলা এবং ধামুইরহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ১৭ জুন বুধবার বিকেল ৪ টা থেকে ঘন্টাব্যাপী এসব মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনটির স্থানীয় শতশত নেতা কর্মী এবং সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন। জেলা শহরের মুক্তির মোড় এলাকায়, মহাদেবপুর শহরের মাছ চত্বর এলাকায়, পত্নীতলা এবং ধামুইরহাট উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এসব মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্টের লক্ষে সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমড়পুরে রাধ গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে শ্রীরাম চন্দ্রের মূর্তি নির্মাণে বাধা প্রদান ও রামচন্দ্রের ছবি অবমাননা করছে।এসব ঘটার প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায়, বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা ও উপজেলা নেতা কর্মী। মহাদেবপুর উপজেলা শহরের মাছ চত্বর এলাকায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রতন কুমার মন্ডল, সদস্য সচিব সুমন কুমার সিং, যুগ্ম আহবায়ক উজ্জ্বল কুমার সরকার, তাপস কুমার হাজরা, শোভন কুমার দাস, বাপ্পি কুমার মন্ডল, ও গৌতম কুমার মহন্ত প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় পূজা উদযাপন ফ্রন্টের  মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬