টাঙ্গাইল ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক এমপির সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও গণভোজ নরসিংদীতে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ঈদকে ঘিরে হাজার হাজার দর্শনার্থীর উপচেপড়া ভিড় আগামী জুন মাসের মধ্যে স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে-স্বাস্থ্যমন্ত্রী কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে ঈদ আনন্দ উপলক্ষে লালন সংগীতের সুরেলা আয়োজন টাঙ্গাইলের জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ কালিহাতীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত আহত শতাধিক যাত্রী, চার সদস্যের তদন্ত কমিটি গঠন 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক এমপির সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও গণভোজ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক এমপির সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও গণভোজ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক এমপির স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) নরসিংদীর আরশীনগরের বটমূলে এছাক স্মৃতি সংসদের উদ্যোগে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ও এছাক স্মৃতি সংসদের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের এমপি আলহাজ্ব মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল । এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, রবিউল ইসলাম রবি, আকবর হোসেন, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, অর্থবিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু,যুগ্ম সম্পাদক শাহাজান মল্লিক, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু ও ভিপি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: মনিরুল হক জাবেদ, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপির উপদেষ্টার হযরত আলী ভুইয়া,জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন,ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, স্খানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল,জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভুইয়া,জেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপির সহ কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া ও সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন,নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মন প্রিন্স, জেলা বিএনপির সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া ও সেক্রেটারী ছালমা আক্তার স্বপনা, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম,জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সাধারন সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা উলামা দলের সাধারন সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা তাঁতীদলের সভাপতি হুররজ মোল্লা,রায়পুরা পৌর তাঁতীদলের সভাপতি ডা: শহিদুল ইসলাম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মী ও বক্তবৃন্দরা শহরে বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন, তোরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা চালান ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণসহ গণভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক ২০০৫ সালের ২৭ মার্চ ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় মহল্লার বাসিন্দা ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত গীতিকার ও সুরকার ছিলেন। ‘শেষ উপহার’ চলচ্চিত্রের ‘চিরদিন তোমাকে ভালোবেসে যাব’ গানের কথা ও সুর দিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি সাপ্তাহিক ‘আরশীতে মুখ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন। তার রচিত শতাধিক গান রেডিও ও টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং ১৫টিরও বেশি নাটক মঞ্চস্থ হয়েছে। ১৯৪১ সালের ১ সেপ্টেম্বর নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন সামসুদ্দীন আহমেদ এছাক। তার পিতা মোল্লা মোসলেহ উদ্দিন আহমেদ ও মাতা নূর খাতুন বেগম।
তিনি ১৯৬৮ সালে শ্রমিক নেতা হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেন, ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ১৯৭৩ সালে নরসিংদী পৌরসভার ভাইস-চেয়ারম্যান এবং ১৯৮৪ ও ১৯৮৯ সালে পরপর দুইবার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি আনোয়ারা বেগম, ইয়াসমিন বেগম ও সাবেক সংসদ সদস্য রোকেয়া আহমেদ লাকীকে বিয়ে করেন। তিনি আট ছেলে ও চার মেয়ে সন্তানের জনক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে আলহাজ্ব সামসুদ্দীন আহমেদ এছাক এমপির সমাধিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও গণভোজ

প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬