টাঙ্গাইল ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিনন্দন

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩৪ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিনন্দন
ঢাকা: দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
অভিনন্দন বার্তায় কাদের সিদ্দিকী বলেন, বহু চড়াই-উতরাই, ত্যাগ-তিতিক্ষা এবং নির্যাতন-নিপীড়ন অতিক্রম করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করায় তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। যে দেশ মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে স্বাধীন করেছিলেন, সেই দেশের নেতৃত্বে নির্বাচিত হওয়াকে তিনি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সম্মান দেওয়া ও নেওয়া, ক্ষমতা পাওয়া ও দেওয়া সবই মহান আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ যাকে ক্ষমতা ও মর্যাদা দান করেন, তার ওপরই জনগণের প্রত্যাশা ন্যস্ত থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, সমগ্র জাতি আশা করে নতুন নেতৃত্ব দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের কল্যাণ কামনা করেন এবং দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।
শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অভিনন্দন

প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬