টাঙ্গাইল ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে বিএনপির বিজয় উদযাপন উপলক্ষে গণভোজ অনুষ্ঠিত

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৬ বার পড়া হয়েছে

কালিহাতীতে বিএনপির বিজয় উদযাপন উপলক্ষে গণভোজ অনুষ্ঠিত

১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মোঃ লুৎফর রহমান মতিনের বিজয় এবং ১২ তারিখের নির্বাচনে কালিহাতীসহ সারা দেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে ৫নং বাংড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কচুটি গ্রামে এক আনন্দঘন গণভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কালিহাতী উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন। উপস্থিত ছিলেন মোহর আলী চেয়ারম্যান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিহাতী উপজেলা বিএনপি; মোজাম্মেল হক হিরো, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; এসএম খালিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক; রফিকুল ইসলাম রফিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিহাতী উপজেলা যুবদল; আমিনুল ইসলাম, সাবেক আহ্বায়ক, কালিহাতী উপজেলা ছাত্রদল; শামসুল ফকির, চেয়ারম্যান পদপ্রার্থী, বাংড়া ইউনিয়ন পরিষদ ও শরিফ মোল্লা   এবং রাহিমা, সাবেক সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা মহিলা দল।

গণভোজে কচুটি গ্রামের সর্বস্তরের বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জননেতা মোঃ লুৎফর রহমান মতিনের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন বাদশা এগ্রো ফুড প্রোডাক্টস-এর প্রোপ্রাইটর মোঃ জাহিদ হাসান। তিনি বলেন, এই বিজয় গণমানুষের বিজয় এবং এই ঐক্য ধরে রেখে আগামীতেও দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে।

আনন্দমুখর পরিবেশে দোয়া ও মিলাদ শেষে গণভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বিএনপির বিজয় উদযাপন উপলক্ষে গণভোজ অনুষ্ঠিত

প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬