টাঙ্গাইল ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য মো.মাছুদুল আলম সিদ্দিকী স্বপন (৫৫) ১৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন ।

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৫৭ বার পড়া হয়েছে

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য মো.মাছুদুল আলম সিদ্দিকী স্বপন (৫৫) ১৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, পুত্র, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি রাত তিনটায় স্ট্রোক করলে তাঁকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্বপন সিদ্দিকী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ছিলেন নিষ্ঠাবান ও পরিশ্রমী। স্থানীয় নানা সামাজিক ও জনসম্পৃক্ত বিষয়ে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তাঁর চলে যাওয়ায় সাংবাদিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন সহকর্মীরা।

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন ও সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন—এ প্রার্থনাই সকলের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য মো.মাছুদুল আলম সিদ্দিকী স্বপন (৫৫) ১৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন ।

প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬