টাঙ্গাইল ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো কিশোরের

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৪০৭ বার পড়া হয়েছে

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো কিশোরের

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের জোয়াইর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর শাহীন(১৭) বীরবাসিন্দা গ্রামের প্রভাসী আব্দুল্লাহ ছেলে, মায়ের সাথে নানা বাড়ি জোয়াইর গ্রামে বসবাস করতো।

পরিবার জানান, শুক্রবার সন্ধায় বাড়ির পাশে পরিত্যক্ত অটো রাইস মিলে ক্রিকেট খেলার কথা বলে  ডেকে নিয়ে যায় আজিজ নামের এক ছেলে। পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মধ্যে কথা কাটাকাটি হয় একই গ্রামের আয়নালের ছেলে দেলুয়ারের সাথে । একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হয় কিশোর শাহীন।

পরে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শাহীনের মামী জানান, শাহীনকে ডেকে নিয়ে মারধর করে মেরে ফেলা হয়েছে, পরে তাকে বিষ খাওয়াইছে। তারা খুব প্রভাবশালী হওয়ায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে দেলুয়ারের দাদা করিম জানান, যখন আমি শুনেছি খেলা নিয়ে মারামারি ঘটনা ঘটেছে তার পরেই আমার নাতীকে শাসন করেছি। পরে শাহীনের বাড়ীতে গিয়ে শাহীনকে বুঝিয়ে এসেছি। পরে রাতেই শুনতে পারি শাহীন নাকি বিষ খেয়েছে এইটুকুই আমি জানি।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাতেমা আক্তার জানান, রাত ৮.৩০ মিনিটে শাহীন নামের এক রোগী আসলে তাকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করি। তিনি তখন জানান ইঁদুরের বিষ, একটি গ্যাস্ট্রিকের ঔষধ ও একটি এন্টি বায়োটিক খেয়েছে। সে অনুযায়ী আমরা জন্য ট্রমা ওয়াশের মাধ্যমে বিষ বের করার চেষ্টা করি। ‌কিন্তু তিনি ওয়াশের যে পাইপ সেটি কেটে ফেলে। পরে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তার স্বজনদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তারা সিএনজি যোগে টাঙ্গাইল নিয়ে যায়। তবে তার গলায় কিছু খামছির দাগ লক্ষ্য করা গেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি  লিখিত অভিযোগ পেয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো কিশোরের

প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর ২০২৫