টাঙ্গাইল ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি : আহমেদ আযম খান

সিঁদুর ঘোষ রাজকুমার টাংগাইল প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ৬১৬ বার পড়া হয়েছে
  • আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি : আহমেদ আযম খান
    সিঁদুর ঘোষ রাজকুমার টাংগাইল প্রতিনিধি
    কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,আমরা পরিষ্কার বার্তা পেয়েছি তারেক রহমানের কাছে থেকে। দলের ভিতরে কোন ধরনের অনিয়ম, শৃঙ্খলা বিরোধী কাজ ও চাঁদাবাজি-দখলবাজির কোন জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেই। যারা এটা করার চেষ্টা করবেন তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে। তাদেরকে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আমরা একটি দুর্নীতি মুক্ত, একটি সুশৃঙ্খল বাংলাদেশের জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে ঈদ পরবর্তী দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন ধরণের হটকারী রাজনীতিতে বিশ্বাস করে না। কোন ধরণের দখলবাজি -চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয় দল উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান একটি দীর্ঘ আন্দোলনের ফসল। গত সাড়ে ১৫ বছরে আমরা রাজপথে রক্ত ও জীবন দিয়েছি। আমরা রাজপথ ছাড়ি নাই। শেষ পর্যন্ত ১৫ বছরের এই রক্তাক্ত আন্দোলন গত জুলাই-আগস্টে ছাত্র-জনতা, রাজনৈতিক দল সকলের সক্রিয় অংশগ্রহণে আমরা সফলতা পেয়েছি। জুলাই-আগস্ট অভ্যুত্থান ত্যাগের কারণে আমরা জুলাই-আগস্টকে চিরদিন স্মরণ রাখতে চাই। সেইজন্যই আমরা এই জুলাই-আগস্ট পালন করার জন্য ৩৬ দিনের কর্মসূচি কেন্দ্র থেকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত হয়েছে। আমরা এই ৩৬ দিন পালন করব। এই অভ্যুত্থানের মধ্যে দিয়েই গণতন্ত্র উত্তরণের জন্য আগমী নির্বাচন যাতে করে জনগণের অংশ গ্রহণে একটি সফল-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেই জন্য আমরা কাজ করব।

তিনি আরও বলেন, সংস্কার ধীর গতিতে হচ্ছে অথবা দ্রæত গতিতে হচ্ছে, সেই বিষয়টার চেয়েও বড় কথা হলো এই সংস্কারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সংস্কার ছাড়া এই যে অতীতের ফ্যাসিবাদের জরার্জীণ বাংলাদেশ। উন্নত বাংলাদেশে অগ্রযাত্রায় যেতে হলে আমাদের অবশ্যই সংস্কার প্রয়োজন। এই জন্য আমরা বলেছি আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের নির্বাচন, সংস্কার ও বিচার সব কিছু চলমান থাকবে। সংস্কার যেটুকু সম্ভব সরকার চালিয়ে নিচ্ছেন। আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। নির্বাচন হবে, নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে এই সংস্কার চলবে ও ফ্যাসিবাদের বিচার হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল
ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া
সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি : আহমেদ আযম খান

প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন ২০২৫