টাঙ্গাইল ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরা অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান; উন্নয়ন-অপরাধ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি বর্জ্য নিষ্কাশনে নরসিংদী পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫টি ড্রাম ট্রাক হস্তান্তর করেন এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নজরদারিতে প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি সচেতনতার বার্তা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনবরণ, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত | তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা নরসিংদীর রায়পুরায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ; পরিদর্শনে নিম্নমানের কাজে এমপি বকুলের কঠোর হুশিয়ারী নরসিংদীর এলজিডির নিয়ম না মানার অভিযোগ; ভোগান্তির পুনরাবৃত্তি ঠেকাতে মানববন্ধনে এলাকাবাসী
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর সাথে টাইম গ্রুপের পরিচালকদের মতবিনিময়

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৪ মে ২০২৫
  • / ২২২ বার পড়া হয়েছে
  1. টাঙ্গাইলে সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর সাথে টাইম গ্রুপের পরিচালকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,কারা নির্যাতিত মজলুম জননেতা এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সাথে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান টাইম গ্রুপের পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ মে রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিচালকবৃন্দ তাদের ব্যবসার বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সালাম পিন্টুকে অবহিত করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও এমপি আব্দুস সালাম পিন্টু গভীর মনোযোগ সহকারে পরিচালকদের কথা শোনেন।মতবিনিময় সভায় এডভোকেট আব্দুস সালাম পিন্টু টাইম গ্রুপের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন ” আপনাদের অগ্রগতিতে আমি আনন্দিত। আর এফ এল ও ওয়াল্টন একদিনে তৈরি হয়নি। ছোট থেকেই তারা বড় হয়েছে। যদি আপনাদের মধ্যে ঐক্য থাকে, চিন্তার মিল থাকে তাহলে আপনারা অনেক বড় হতে পারবেন। আমি আপনাদের সফলতা কামনা করি। আপনাদের কোনো কাজে আমার সহযোগিতা লাগলে আমি যথাসাধ্য চেষ্টা করবো।” টাঙ্গাইল শহরের আকুর-টাকুর, বটতলার টাইম গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় টাইম গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মন্ডল,এমডি মোহাম্মদ আলমগীর হোসেন স্বপন,অফিস সেক্রেটারী অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, ট্রেজারার অধ্যাপক মঞ্জুর হাসান, পরিচালক মীর মোশাররফ হোসেন, হাফিজুর রহমান শাহীন,নুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেক পরিচালক আলোচনায় অংশ নেন। বিএনপির এ কেন্দ্রীয় নেতা পরিচালকদের কথা মনোযোগ দিয়ে শোনেন। টাইম গ্রুপের পরিচালকদের ব্যবসা প্রসারে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি টাইম গ্রুপের পরিচালকদেরকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, টাঙ্গাইলের আবাসন সমস্যা সমাধানে টাইম গ্রুপ, টাঙ্গাইল অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর সাথে টাইম গ্রুপের পরিচালকদের মতবিনিময়

প্রকাশিত : বুধবার, ১৪ মে ২০২৫